শুরু হচ্ছে পেঁয়াজ আমদানি, কমবে দাম

হিলি প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৯:৪১ আপডেট : ০৪ জুলাই ২০২২, ২১:০২

হঠাৎ অস্থিতিশীল হয়ে উঠেছিল পেঁয়াজের বাজার। এ অবস্থায় কোরবানির ঈদে বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা কয়েক হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা এলসি খোলার কাজ শুরু করেছেন। মঙ্গলবার (৫ জুলাই) থেকে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে যাবে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সততা বাণিজ্যালয়ের মালিক বাবলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রণালয় আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ও কোরবানির ঈদে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে পত্র দিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আগেই আইপির আবেদন করেছিলাম আমরা। সোমবার বিকালে এক হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি।’

তিনি বলেন, ‘বন্দরের অনেক আমদানিকারক অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর থেকে এলসি খোলার কাজ শুরু করেছি আমরা। সোমবার ও মঙ্গলবারের মধ্যে এলসি খুলে ফেলবো। মঙ্গলবার বিকাল থেকে আমদানি শুরু হবে। এতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে, সেইসঙ্গে দাম কমবে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত ৫ মে থেকে পেঁয়াজের আইপি ইস্যু বন্ধ করে রেখেছিল বাণিজ্য মন্ত্রণালয়। ফলে ওই দিন থেকে ভারত থেকে আমদানি বন্ধ ছিল। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। এ অবস্থায় কোরবানির ঈদে বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার থেকে আইপি দেওয়া শুরু করেছে মন্ত্রণালয়। এখন পর্যন্ত ১২ আমদানিকারক ১২ হাজার টন পেঁয়াজ আমদানির আইপি পেয়েছেন। আশা করা যায়, মঙ্গলবার থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না