ঝাঁজ কমেছে মরিচের, শসার কেজি ৪০ 

হিলি প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ০৪:২৬আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৪:২৬

চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাতে ডাবল সেঞ্চুরি করা কাঁচা মরিচের দাম কমেছে। হিলিতে তিন দিনের ব্যবধানে মরিচের দাম কমেছে কেজিতে ৮০ টাকা করে। ২০০ টাকার মরিচ এখন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একইভাবে দাম কমেছে শসার। ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

ক্রেতা মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদের বেশ কয়েকদিন আগে কাঁচা মরিচ কিনছিলাম ৪০-৫০টাকা কেজি দরে। তবে ঈদের ঠিক আগ মুহূর্তে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয় সেই কাঁচা মরিচ। তবে ঈদের পর একটু একটু করে দাম কমছে। বর্তমানে ১২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। 

এদিকে হিলি বাজারে শসা কিনতে আসা সুজন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদে অন্যান্য উপকরণের সঙ্গে শসারও বেশ চাহিদা থাকে। এ অবস্থায় ঈদের আগমুহূর্তে ৮০ টাক কেজি দরে শসা বিক্রি হয়েছে। তবে এখন আবার কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ানোর বিষয়টি ব্যবসায়ীদের কারসাজি বলে অভিযোগ করেন তিনি। 

বিক্রেতা বিপ্লব শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, গতকয়েকদিন ধরে প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে। এতে করে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের গাছ নষ্ট হয়ে উৎপাদন ব্যাহত হয়েছে। এর ওপর ঈদের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মরিচের চাহিদা বেড়ে যায়। এ কারণে চাহিদার তুলনায় সরবরাহ কমে আসায় দাম ঊর্ধ্বমুখী ছিল। ঈদ শেষে কাঁচা মরিচের চাহিদা কমে আসায় এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমতে শুরু করেছে। আবহাওয়া ভালো হলে এবং উৎপাদন বাড়লে দাম আরও কমে আসবে বলে জানান তিনি।  

হিলি বাজারের সবজি বিক্রেতা আব্দুল খালেক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সাধারণত পার্শ্ববর্তী বিরামপুর ও পাঁচবিবি হাট থেকে পণ্য কিনে হিলি বাজারে বিক্রি করি। ঈদের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শসার চাহিদা বেড়ে যাওয়ায় পাইকাররা এসব মোকাম থেকে কিনে সেসব স্থানে সরবরাহ করছিলেন। এতে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল। বর্তমানে সরবরাহ বাড়ায় দাম স্বাভাবিক অবস্থায় এসেছে।

/টিটি/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি