লাইনে টিকিট কিনে বেশি দামে বিক্রি করছিলেন স্টেশনের দোকানদার

দিনাজপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ১৮:৩৮আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৮:৩৮

রেল স্টেশনের এক কনফেকশনারি দোকানে বেশি দামে বিক্রি হচ্ছিল ট্রেনের টিকিট। লাইনে দাঁড়িয়ে নির্ধারিত দামে টিকিট কিনে যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করছিলেন দিনাজপুর রেল স্টেশনের ওই দোকান মালিক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সেখানে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারির সময় হাতেনাতে দুই টিকিটসহ তাকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে এই ঘটনা ঘটে। রাইসা রেলওয়ে ফাস্ট ফুড নামে একটি কনফেকশনারি দোকানের মালিক রাশেদুল ইসলামকে (৩০) নগদ এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। অভিযানে উপস্থিত ছিলেন- দিনাজপুর রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া এবং র‌্যাব-১৩ সদস্যরা।

এদিকে, অভিযান শেষে গত চার দিনে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে কোন কোন ট্রেনের কী পরিমাণ টিকিট বিক্রি হয়েছে, কাউন্টার ও অনলাইন থেকে কতগুলো টিকিট বিক্রি হয়েছে এই বিষয়ে তথ্য চাইলেও তা জানাতে পারেনি।

জানা গেছে, মঙ্গলবার সকালে এক ভুক্তভোগী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে কল দিয়ে টিকিট কালোবাজারির বিষয়ে অভিযোগ করেন। পরে দফতরের কর্মকর্তা স্টেশন চত্বরে অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে এখানে অভিযান পরিচালন করি। একটি কনফেকশনারি দোকানে আমরা দুটি টিকিট পেয়েছি। জানতে পেরেছি, এরাই মূলত কালোবাজারির সঙ্গে জড়িত। শুধু এরাই নয় এবং একজন কিংবা দুজন নয়। এই সিন্ডিকেটটা অনেক বড়। অনেকেই আবার উপজেলা থেকে এসে কাজগুলো করে যাচ্ছে। যাদের আইডেন্টিফাই (চিহ্নিত) করা সম্ভব হচ্ছে না। আজকে যাকে ধরেছি ২০ হাজার টাকা জরিমানাসহ তাকে সর্তক করেছি। আমরা রেলওয়েতে অভিযান চালাবো এবং প্রতি সপ্তাহে একবার করে এখানে তদারকি করবো।’

দিনাজপুর রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া বলেন, ‘যেসব কালোবাজারিরা রয়েছে যাদের মুখ চিনি, তারা আজকে লাইনে দাঁড়ায়নি। তবে তারা যে কাজটি করে, তাদের সহযোগীদের লাইন দাঁড় করিয়ে টিকিট সংগ্রহ করে এবং লেনদেন করে শহরের বিভিন্ন জায়গায়। টিকিট একটি বৈধ জিনিস। একজন কালোবাজারিকে হাতেনাতে না ধরতে পারলে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো না। তবে সর্বাত্মক চেষ্টা করছি এবং তা অব্যাহত থাকবে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের