ঝাঁজ বেড়েছে শুকনা মরিচের   

হিলি প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ২০:২৫ আপডেট : ২৫ জুলাই ২০২২, ২১:৪৬

সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কেজিতে বেড়েছে ৭০ টাকা। একসপ্তাহ আগে প্রতি কেজি শুকনা মরিচ ২২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা  ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

হিলি বাজারেরর ক্রেতা আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, নিত্যপণ্যের বাজারে প্রতিটি উপাদানের দাম ঊর্ধ্বমুখী। এরমধ্যে নতুন করে শুকনা মরিচেরও দাম বাড়লো। এক সপ্তাহ আগেও মরিচ ২২০ টাকা কেজি দরে কিনেছি, এখন তা ৭০ টাকা বেড়ে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে দাম বাড়লে আমাদের মতো মানুষদের ওপর কেবল বোঝাই বাড়বে। আগে যেখানে ২৫০ গ্রাম মরিচ কিনতাম, এখন বাধ্য হয়ে ১০০ গ্রাম কিনছি। 

বিক্রেতা শাকিল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদের আগে সরবরাহ ভালো থাকায় শুকনা মরিচের দাম কম ছিল। কিন্তু ঈদের পর সরবরাহ কমেছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ বিরাজ করছে, এতে মরিচের ফুল নষ্ট হয়ে গিয়েছে। আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঁচা মরিচের উৎপাদন কমেছে। এতে কৃষকরা শুকনা মরিচ করতে না পারায় বাজারে সরবরাহ কম। অন্যদিকে আগে বগুড়া ও পঞ্চগড় অঞ্চল থেকে শুকনা মরিচ এলেও এখন শুধুমাত্র পঞ্চগড় থেকে মরিচ আসছে। এসব কারণে বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় বেড়েছে দাম। 

 

/টিটি/
সম্পর্কিত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
আলুতে গতবার লোকসান, এবার আশা নিয়ে আগেভাগেই মাঠে কৃষকরা
সর্বশেষ খবর
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা