বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ১৫:৫৮আপডেট : ০৫ মে ২০২৫, ১৭:৫৫

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানির চাপ আসছে বার বার। তবে দেশের লাখ লাখ গরু-ছাগল খামারিদের কথা বিবেচনা করে আমি আমদানির পক্ষে নই।

সোমবার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের প্রথম অধিবেশনে ‘কৃষকের ন্যায্যতা’ শীর্ষক সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ফরিদা আখতার বলেন, ‘গত আগস্ট মাসে বন্যার কারণে অক্টোবরে ডিমের সরবরাহে একটু ঘাটতি হয়। তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে হুট করে ঘোষণা করা হলো, ডিম আমদানি করা হবে। এতে আমাদের ক্ষুদ্র খামারিরা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন, তা চিন্তা করা হয়নি। এ নিয়ে সাময়িক সময়ের জন্য কেউ কষ্ট করতে চান না।’

তিনি বলেন, ‘মাংস আমদানি করতে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনার অ্যাম্বাসেডররা প্রায়ই এসে বসে থাকেন। তারা নাকি কম দামে সরবরাহ করবেন। আমি বলি, তাহলে আমাদের যে লাখ লাখ খামারি আছেন; যারা গরু ও ছাগল পালন করছেন, তাদের কী হবে? বিষয়টি চিন্তা করে আমরা এ মুহূর্তে আমদানির পক্ষে নই। আমাদের খামারিরা এবার কোরবানির ঈদের জন্য ১ কোটি ২৪ লাখেরও বেশি গরু-ছাগল প্রস্তুত করছেন। প্রায় ২২ লাখের মতো উদ্ধৃত আছে। তাই কোনোভাবেই আমরা আমদানির পক্ষে না।’

উপদেষ্টা বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন করতে যাচ্ছি, কিছু তো আমরা করবোই। এতে আমার আপত্তি নেই। কিন্তু এটিও নিরাপদভাবে করতে হবে। মাটির পাশাপাশি পানিরও উর্বরতা আছে। সেটি আমাদের ভাবতে হবে। কারণ পানির উর্বরতার ওপর মাছের স্বাদ নির্ভর করে। কাজেই সাগর ও নদীর পানি যাতে দূষিত না হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে।’

খাদ্য উৎপাদনকারীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘মুনাফাকে প্রাধান্য না দিয়ে খাদ্যের যোগানের প্রাধান্য আগে দিতে হবে। এখানে আমাদের নিয়ন্ত্রণ দরকার। মুরগি খামারের ওপর অনেক কোম্পানির নিয়ন্ত্রণ থাকায় প্রান্তিক পর্যায়ের খামারিদের সমস্যায় পড়তে হয়।’

নিরাপদ খাদ্যের ক্ষেত্রে ভোক্তার স্বার্থ দেখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষিকে অতিরিক্ত যান্ত্রিকীকরণ করতে গিয়ে আমরা কোনও ক্ষতির সম্মিুখীন হচ্ছি কিনা সেটাও ভাবতে হবে। কৃষকের স্বার্থে দেখতে হবে, তারা যেন তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান।’

কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘স্বাধীনতার পর কৃষি ক্ষেত্রে আমরা যতটুকু এগিয়েছি, পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ থাকলে এর সাফল্যের পরিধি আরও বাড়তো। আমাদের কৃষির আধুনিকায়ন সময়ের দাবি। সে অনুযায়ী ২৫ বছর মেয়াদি কৃষি পরিকল্পনা করছে সরকার।’

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে সবচেয়ে দৃশ্যমান উন্নয়ন হয়েছে কৃষি সেক্টরে। স্বাধীনতার পর খাদ্য শষ্য এক কোটি টন, যা বর্তমানে ৫ কোটি টনে ছাড়িয়েছে। তারপরও সংকট আছে। কারণে এখনও আমাদের বিভিন্ন খাদ্য পণ্য আমদানি করতে হয়। বিভিন্ন সময়ে বলা হয়ে থাকে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। এটি একটি রাজনৈতিক কথা, যার কোনও ভিত্তি নেই।

ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘উৎপাদনে প্রয়োজনীয় আমদানি ও বেশকিছু ক্ষেত্রে কৃষকসহ উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংকটে রয়েছে। এ থেকে উত্তরণে কৃষি কমিশন গঠন করা দরকার।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে ফজলুল হক ভূঁইয়া, টিকে গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফা হায়দার।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে প্রান্তিক কৃষক, খামারি ও কৃষিও মৎস্য সংগঠকরা অংশ নেন। প্রান্তিক পর্যায়ে কৃষি ক্ষেত্রে সমস্যা ও সমম্ভাবনার কথা তুলে ধরেন তারা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার’
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম