অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার পর লাশ পুঁতে ফেলেন বাবা, করেন মামলা

রংপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ২০:৩৪আপডেট : ০২ আগস্ট ২০২২, ২১:২১

রংপুরের পীরগাছা উপজেলার তালুক ঈসাদ নয়াটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে লিপি আকতারের মাটির নিচে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করা হয়েছিল গত ২৫ জুলাই। এ ঘটনায় বাবা রফিকুল পীরগাছা থানায় অজ্ঞাতদের আসামি করে মামলাও করেছিলেন। তবে মরদেহ উদ্ধারের আট দিন পর এই হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে।

জানা গেছে, মরদেহ উদ্ধারের আরও তিন দিন আগে বাবা নিজেই অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা করেছেন। এরপর মরদেহ বাড়ি থেকে একটু দূরে নিয়ে পুঁতে রাখেন। সোমবার (১ আগস্ট) আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন বাবা। আদালতের কাছে দিয়েছেন হত্যার বর্ণনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের এক কনস্টেবলের সঙ্গে বিয়ে হয়েছিল লিপির। কিন্তু কিছু দিন না যেতেই সংসার ভেঙে যায়। এরপর লিপি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে এবং নিজেও মাদক সেবন করা শুরু করে। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশও হয়েছে—সেখানে রফিকুলকে অপমান করা হয়। এ অবস্থায় মেয়েকে ভালো করার জন্য ঢাকার সাভারে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরির ব্যবস্থা করে দেন বাবা। সেখানেও সে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। কোরবানির ঈদে লিপি বাসায় এলে বাবা জানতে পারেন তার মেয়ে অন্তঃসত্ত্বা। বিষয়টি জানার পর মেয়েকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

গত ২২ জুলাই রাত ১টার দিকে মেয়েকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যা করে লাশটি বাড়ির পাশে একটি জমিতে পুঁতে রাখেন। এদিকে, হত্যার তিন দিন পর একটি বৈদ্যুতিক খুঁটির পাশে উঁচু মাটি দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশটি রফিকুল ইসলামের মেয়ে লিপির বলে চিহ্নিত করা হয়। এ ঘটনায় বাবা মামলা করলেও তার কর্মকাণ্ডে পুলিশের সন্দেহ হয়। এরপর তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানান, তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া গেছে, ঘটনার দিন রাতে লিপি বাসাতেই ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে মেয়েকে হত্যার কথা স্বীকার করেন। তিনি পুলিশের কাছে মেয়ের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কথা জানান। মেয়েকে ‘অসামাজিক কার্যকলাপ’ থেকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। সোমবার তাকে রংপুর আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম