সারের কৃত্রিম সংকট সৃষ্টি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

হিলি প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ২২:১৩আপডেট : ০২ আগস্ট ২০২২, ২২:১৩

হিলিতে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও ক্রয়ের মূল ভাউচার সংরক্ষণ না করায় তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে হিলির বিভিন্ন সারের ডিলারের বিক্রয়স্থল ও গোডাউনে অভিযান চালান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘হিলিতে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন ডিলার ও ব্যবসায়ীরা। খবর পেয়ে বিকালে ডিলারদের বিক্রয়স্থল ও গোডাউনে অভিযান চালানো হয়। কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সার বিক্রি করায় হরিহরপুরের মিজান ট্রেডার্সকে ১০ হাজার, বোয়ালদাড়ের ইলিয়াস ট্রেডার্সকে ১০ হাজার ও হিলি বাজারের মেসার্স জোয়াদ্দার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘ইউরিয়া সারের কেজিপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। এর প্রভাব এখনও বাজারে পড়বে না। কারণ বাড়তি দামের সার এখনও উপজেলায় প্রবেশ করেনি। আগে কেনা সার ৮০০ টাকা দামেই বিক্রি করতে হবে ব্যবসায়ীদের। যখন বাড়তি মূল্যের সার আসবে তখন দাম বাড়বে।’

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম