পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি 
০৮ আগস্ট ২০২২, ০১:১৮আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০১:১৮

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে রাশেদ (১১) ও আনিস (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। রবিবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ ওই এলাকার আবু তালেবের এবং আনিস একই এলাকার রহমত আলীর ছেলে। 

সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, সন্ধ্যায় ওই দুই শিশুর খোঁজ না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, সাঁতার না জানায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী