ঢাকা থেকে গ্রামে গেলেও যাননি বাড়িতে, আমবাগানে ঝুলছে লাশ

হিলি প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ১৬:৫৩আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৬:৫৩

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আম বাগান থেকে রেজাউল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ আগস্ট) সকালে পৌর এলাকার বালুপাড়া গ্রামে আবু তালেবের আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, সকালে ওই বাগানে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। নিহত রেজাউল (৪২) ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রেজাউল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানেই তারা একটি গার্মেন্টে চাকরি করতেন। ২ আগস্ট স্ত্রীকে বেধড়ক মারধর করেন। তার নির্যাতনে স্ত্রী বাড়িতে চলে আসেন। ৩/৪ দিন আগে ওই ভাড়া বাসার মালিক তার স্ত্রীকে কল করেন জানান, তার স্বামী ঘরের ফ্রিজসহ আসবাবপত্র বিক্রি করে দিয়েছেন।

পুলিশ আরও জানায়, পরিবারের ধারনা, রেজাউল ৩/৪ দিন আগে ঢাকা থেকে ঘোড়াঘাটে এসেছেন। তবে বাড়িতে যাননি কিংবা পরিবারের কারও সঙ্গে সাক্ষাৎ করেননি। গতকাল নিহতের ছেলে তাকে রাস্তা দিয়ে যেতে দেখেছে।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বাংলা ট্রিবিউনকে বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, এটা আত্মহত্যা। প্রতিবেদন পাওয়া গেলে সঠিক তথ্য জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী