সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৮:৫২আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:৫২

পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে নির্ধারণ করার মন্তব্যের প্রতিবাদে ও চার বছরের কোর্স বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবেরোধ করে সমাবেশ করেছেন কুড়িগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে শহরের শাপলা চত্বর ও প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল কাদের, সাজ্জাদ হোসেন, তুহিন আখতার ও আব্দুল কাদেরসহ কয়েকজন শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বলেন, গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি চার বছরের কোর্সকে তিন বছর করার বিষয়ে যে মন্তব্য করেছেন; তা অবাস্তব ও অগ্রহণযোগ্য। কেননা এই স্বল্পসময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিলেবাস শেষ হবে না এবং প্রয়োজনীয় দক্ষতাও অর্জন হবে না। ফলে চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা শিক্ষার্থীরা বঞ্চনার শিকার হবেন।

এ ধরনের পরিকল্পনা থেকে সরে না এলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা। পাশাপাশি পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, হোস্টেল সুবিধা সম্প্রসারণ, ব্যবহারিক পরীক্ষার জন্য উন্নতমানের যন্ত্রাংশ সরবরাহের দাবি জানান শিক্ষার্থীরা।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের