অবসরপ্রাপ্ত লে. কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে মামলা

রংপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ১৯:০১আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৯:০৩

রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল ও র‍্যাব-৭ এর সাবেক অধিনায়ক হাসিনুর রহমানসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলায় অপর আসামির নাম উল্লেখ না থাকলেও প্রতিষ্ঠান হিসেবে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজকে অভিযুক্ত করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ। মামলা বাদী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিনুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পাথুয়া বিনয়ঘর গ্রামে। বাবার নাম বাবার নাম মৃত হাবিবর রহমান।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদেশ থেকে পরিচালিত একটি সংবাদমাধ্যমের (নেত্র নিউজ) পেজের পোস্ট তার নজরে আসে। সেখানে একটি মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক ভিডিও প্রচার করা হয়েছে। ওই ভিডিওসহ পোস্টটি রাষ্ট্র ও সরকারবিরোধী। সেখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ ধরনের মিথ্যা, মানহানিকর ও  আক্রমণাত্মক অপপ্রচারের কারণে ৫০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে মামলার বাদী আরজিতে অভিযোগ করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ অর্ধশতাধিক আইনজীবী। বাদীর জবানবন্দি গ্রহণ করেন বিচারক। মামলাটি সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী