ইউনিয়ন পরিষদে আটকে রাখা যুবকের ‘আত্মহত্যা’

পঞ্চগড় প্রতিনিধি 
২৫ আগস্ট ২০২২, ১৫:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৫:৪৫

পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়ন পরিষদের হেফাজতে থাকা মো. সুজন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তার বাড়ি জেলা সদরের গোয়াল পাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও ইউপি কার্যালয় সূত্র জানায়, মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে স্থানীয় লোকজনসহ পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান আল আমিন সুজন ও জাহেদুলকে আটক করে। জিজ্ঞাসাবাদে সুজন মসজিদের ব্যাটারি চুরি করেছে বলে স্বীকার করেন এবং সকালে চুরি করা ব্যাটারি ফেরত দেবেন বলে জানান। রাতে তাদের দুজনকে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে আটকে রাখে। সকালে তাদের জন্য নাশতা নিয়ে এসে তাদের ডাকতে গেলে সুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান দাবি করেন, ‘রাতে আটকের পর তারা মসজিদের চুরি হওয়া ব্যাটারি সকালে উদ্ধার করে দিতে চেয়েছিলেন। তারা মসজিদের লোকজনের কাছে ক্ষমাও চান এবং স্থানীয়রা তাদের মাফ করে দেন। এ ছাড়া নিহত সুজন আমার নিকটতম প্রতিবেশী ও আমার জমিতেই পরিবার নিয়ে বসবাস করে। চুরি এবং মাদকের বিষয় তাকে একাধিকবার বুঝিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। সকালে ব্যাটারি উদ্ধার শেষে সালিশ বৈঠকের পর তাদের পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল। মূলত চুরি হওয়া ব্যাটারি সকালে উদ্ধারের জন্যই তাদের আটকে রাখা হয়। কিন্তু রাতেই তার কাছে থাকা গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।’

সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। কেউ কোনও অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম