হিলি দিয়ে একদিনে এলো ১২২৫ টন পেঁয়াজ, কমেছে দাম

হিলি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ১১:০৯আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১১:০৯

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ৪০টি ট্রাকে এক হাজার ২২৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে বন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ছয় টাকা। একদিন আগেও ইন্দোর জাতের পেঁয়াজ ২৮ থেকে ২৯ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ২২ থেকে ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর থেকে পেঁয়াজ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করে থাকি। বর্তমানে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এতে আমরা যেমন বন্দরে কম দামে পেঁয়াজ কিনতে পারছি, তেমনি পুঁজি কম লাগছে।’

পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘দুই মাস বন্ধের পর গত ৫ জুলাই থেকে হিলিসহ সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সম্প্রতি দেশের বাজারে বাড়তি চাহিদাকে ঘিরে ও দাম ভালো পাওয়ায় পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন তারা। এ কারণে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এছাড়া পাবনা-মেহেরপুরসহ দেশীয় পেঁয়াজের মোকামগুলোতে সররবাহ কমে দাম যেখানে ১৫শ’ থেকে ১৬শ’ টাকা মন উঠে গিয়েছিল, বর্তমানে সরবরাহ বাড়ায় তা কমে ১১শ’ থেকে ২শ’ টাকায় নেমেছে। এতে দেশের বিভিন্ন মোকামে আগের তুলনায় আমদানিকৃত ভারতের পেঁয়াজের দাম কমছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় বেড়েছে। আগে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বন্দর দিয়ে একদিনেই ৪০টি ট্রাকে এক হাজার ২২৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি