কাঁচা মরিচের কেজি ৪০ টাকা 

হিলি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ১৬:০৭আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৬:২৮

সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কমে ৪০ টাকায় নেমেছে। একদিন আগেও প্রতি কেজি মরিচ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এদিকে প্রতিদিনের রান্নার কাজে ব্যবহৃত উপকরণের দাম কমায় খুশি নিন্ম আয়ের মানুষজন। এদিকে দেশি মরিচের দাম কমায় ভারত থেকে আমদানি বন্ধ করেছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারের ক্রেতা সিদ্দিক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এ অবস্থায় মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে। এই মরিচ কিছুদিন আগেও ২০০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। 

হিলি বাজারের কাঁচা মালের ব্যবসায়ী বিপ্লব শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, গতকয়েকদিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। এতে বাজারে দেশীয় মরিচের সরবরাহ বেড়েছে। এ কারণে দাম কমেছে। 

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমোদন পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে মরিচ আমদানি হচ্ছে।  কিন্তু বর্তমানে দেশীয় মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। তাই ভারত থেকে আর মরিচ আমদানি করা হচ্ছে না বলে জানান এই ব্যবসায়ী।  

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার বন্দর দিয়ে কোনও কাঁচা মরিচ আসেনি। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। 

 

/টিটি/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম