হিলি বন্দরে আটকা ৯ হাজার টন চাল

হালিম আল রাজী, হিলি
২৮ আগস্ট ২০২২, ১৭:১২আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৮:০৪

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানির অনুমতি পান ব্যবসায়ীরা। এর জন্য তাদের আমদানি শুল্কেও ছাড় দেওয়া হয়। ৬২.৫ ভাগ থেকে কমিয়ে শুল্ক নির্ধারণ হয় ২৫ ভাগ। তবে ব্যবসায়ীরা এই শুল্কেও ছাড় চান। এ জন্য হিলি দিয়ে আসা ৯ হাজার টনের বেশি চাল বন্দর থেকে ছাড় করাচ্ছেন না তারা। এ কারণে রবিবার (২৮ আগস্ট) পর্যন্ত ২২৭টি ট্রাকে ৯ হাজার ২৭০ টন আমদানি হওয়া চাল বন্দরে পড়ে রয়েছে। চাল খালাস না করায় ভারত থেকে চাল নিয়ে আসা ট্রাকচালকরাও বিপাকে পড়েছেন।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, শুল্ক কমানোয় ও আমদানির অনুমতি পাওয়ায় ব্যবসায়ীরা ভারত থেকে চাল আনা শুরু করেছে। কিন্তু ভারতের ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিয়েছে। একইসঙ্গে আগের চেয়ে ডলার রেট বাড়ার কারণে চাল আমদানি করে আমাদের লোকসান হচ্ছে। এ কারণে আমদানিকারকরা বন্দর থেকে চাল খালাস করছেন না। এতে বন্দরের অভ্যন্তরে প্রায় দুইশ’র বেশি চালের ট্রাক আটকা পড়েছে। ব্যবসায়ীরা আশায় আছেন, হয়তো সরকার আমদানি শুল্ক প্রত্যাহার করে নেবে। চালের ওপর আরোপিত ২৫ ভাগ শুল্ক প্রত্যাহার করলে ব্যবসায়ীরা চাল খালাস করে নেবেন। এতে বাজারে চালের সরবরাহ বাড়ায় দামও কমে আসবে। 

আরেক আমদানিকারক শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ডলার রেটের ওঠানামার কারণে আমরা এক দামে ভারত থেকে পণ্য আমদানি করছি, আর ব্যাংকে বিল ছাড়তে হচ্ছে বাড়তি মূল্যে। এতে আমদানি হওয়া চাল নিয়ে আমাদের লোকসানে পড়তে হচ্ছে। 

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমদানিকারকরা বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রেখেছেন। তবে তারা শুনেছেন সরকার আমদানি শুল্ক প্রত্যাহার করে নেবে, এই আশায় তারা চাল খালাস করছেন না। কেউ কেউ চাল খালাস করেছেন, তবে তা পরিমাণে কম। তারা ভাবছেন, সরকার যদি শুল্ক কমায় তাহলে তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

হিলি বাজারের চাল ব্যবসায়ী বাবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে চাল আমদানি হলেও সেগুলো বাজারে আসছে না। সব চাল বন্দরের ভেতরেই আটকে পড়েছে। সরকার শুল্ক কমাবে এই আশায় আমদানিকারকরা চাল খালাস করছেন না। বন্দর থেকে চাল খালাস হলে তা বাজারে প্রবেশ করবে। এতে চালের বাজার নিয়ন্ত্রণে আসবে।  

এদিকে চাল নিয়ে এসে আটকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছেন ভারতীয় ট্রাকচালকরা। চালক গোলাম রাব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ভারত থেকে আমদানি করা চাল নিয়ে স্থলবন্দরে আসার ২১ দিন পার হয়েছে। তবে এখনও ট্রাক থেকে চাল নামানোর কোনও নাম-গন্ধ নেই। আমরা সঙ্গে করে যে খাবার নিয়ে এসেছিলাম, তাও শেষ। সঙ্গে আনা টাকা-পয়সাও শেষে দিকে। এ অবস্থায় খেয়ে না খেয়ে দিন-রাত পার করতে হচ্ছে আমাদের।

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, চালের আমদানি শুল্ক কমানোয় গত ২৩ জুলাই থেকে বন্দর দিয়ে ভারত থেকে চাল আসা শুরু হয়। প্রথম দিকে চাল কম এলেও বর্তমানে আমদানি বেড়েছে। প্রথম দিকে ৩-৫ ট্রাক চাল আমদানি হতো। বর্তমানে তা বেড়ে ২০-২৫ ট্রাক হয়েছে। তবে আমদানি বাড়লেও চাল খালাস হচ্ছে না। বন্দরে বর্তমানে ২২৭ ট্রাকে ৯ হাজার ২৭০ টন আমদানি হওয়া চাল হল্টেজ অবস্থায় রয়েছে। এছাড়া বন্দর দিয়ে ২৩ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত ২৬২টি ট্রাকে ১০ হাজার ৬৩২ টন সিদ্ধ চাল ও ১৪২টি ট্রাকে পাঁচ হাজার ৮১২ টন আতপ চাল আমদানি হয়েছে। 

প্রসঙ্গত, দেশীয় কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার চালের আমদানি শুল্ক বাড়ানোয় গত বছরের ৩১ অক্টোবর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি দেশীয় চালের সরবরাহ কমের অজুহাতে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। এ অবস্থায় সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক ৬২.৫ থেকে কমিয়ে ২৫ ভাগ করে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয় সরকার। পরে ২৩ জুলাই থেকে বন্দর দিয়ে পুনরায় চাল আমদানি শুরু হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম