স্কুলছাত্রীকে যৌন হয়রানি, রিকশাচালকের ১ বছর কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৮:৪৩আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৮:৪৩

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে মো. জয়নাল (৩৫) নামে এক রিকশাচালককে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জয়নাল সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের দফাদার পাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট পঞ্চগড়ের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বাসা থেকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে যৌন হয়রানি করে জয়নাল। বুধবার আবারও ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। স্কুলছাত্রী বিষয়টি তার মাকে জানালে পরিবারের সদস্যরা জয়নালকে আটক করে আদর্শ শিক্ষা নিকেতনের সামনে নিয়ে যান। সেইসঙ্গে এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয় ছাত্রীর পরিবার। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতে বিষয়টি স্বীকার করলে জয়নালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ও সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, ‘এই সাজা সমাজের অসৎ মানসিকতার মানুষের জন্য একটি বার্তা। আমরা নিজেরা সচেতন থাকি, সেইসঙ্গে আমাদের সন্তানদেরও যৌন হয়রানির বিরুদ্ধে সচেতন করি। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
বিদিশার ২ বছরের জেল
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম