পেঁয়াজের কেজি ১৭ টাকা 

হিলি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৫

আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে নেমেছে ১৭ টাকায়। বুধবারও এ পেঁয়াজ বন্দরে প্রতি কেজি ১৯ টাকা দরে বিক্রি হয়েছে। তবে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা গেছে কিছু ভালোমানের পেঁয়াজ আজও ১৯-২০ টাকা দরে বিক্রি হয়েছে।  

বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা বাড়ে। এ জন্য পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়ে দেন আমদানিকারকরা। তবে কিছুদিন হলো আবহাওয়া ভালো থাকায় বাজারে দেশীয় পেঁয়াজেরও সরবরাহ বেড়েছে। দেশীয় পেঁয়াজের দাম মণপ্রতি ১৪শ’ থেকে ১৫শ’ টাকায় উঠে গিয়েছিল। তা এখন হাজার টাকায় নেমে এসেছে। এতে করে দেশের বিভিন্ন মোকামগুলোতে আমদানি করা ভারতীয় পেঁয়াজের চাহিদা কমছে। ফলে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমেছে। এছাড়া ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় আমদানিতে খরচ বাড়ে। এখন ডলারের দাম কিছুটা কমতে শুরু করায় পেঁয়াজের দামে প্রভাব পড়ছে। 

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২৫-৩০ ট্রাকে দাঁড়িয়েছে। বুধবার বন্দর দিয়ে একদিনেই ৪২ ট্রাকে এক হাজার ২৩৬টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম