ইলিশ যাওয়ার দিনে ভারত থেকে এলো আতা ফল

হিলি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ২১:২৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২১:২৮

দেশীয় আতা ফল উঠতে আরও কিছু দিন বাকি আছে। একইসঙ্গে দেশের বাজারে ফলটির চাহিদাও রয়েছে। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এই প্রথমবারের মতো ভারত থেকে আতা ফল আমদানি হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পর ভারত থেকে ২৪০০ কেজি আতা ফল বোঝাই একটি মিনি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। এর মধ্যে দিয়ে হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আতা ফল আমদানি হয়। হিলির খান ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান এই ফল আমদানি করছেন। যা ভারতের দক্ষিণ দিনাজপুরের জগৎবাবা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান রফতানি করেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি ও আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্সের স্বত্বাধিকারী হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের দেশে আতা ফল উঠতে আরও বেশ কিছুদিন বাকি আছে। দেশের বাজারে চাহিদা থাকায় ভারত থেকে প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ফলটি আমদানি করা হয়েছে। ভারতের ব্যাঙ্গালোর থেকে এসব ফল আমদানি করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতি টন আতা ভারত থেকে ১৫০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। যা কাস্টমস কর্তৃপক্ষ ৬৫০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করছে। প্রতি কেজি আমদানিতে শুল্ক বাবদ ৭১ টাকার ওপরে শুল্ক পরিশোধ করতে হচ্ছে। আমদানি করা এসব ফল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। 
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে আগে কখনও ভারত থেকে আতা ফল আমদানি হয়নি। প্রথম দিনে বন্দর দিয়ে একটি মিনি ট্রাকে ২৪০০ কেজি ফল আমদানি করা হয়েছে। অন্যান্য পণ্য আমদানির পাশাপাশি নতুন এই ফল আমদানির ফলে বন্দরের রাজস্ব আহরণ যেমন বাড়বে তেমনি বন্দরে কর্মরত শ্রমিকদের আয়ও বাড়বে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে আজ বেনাপোল বন্দর দিয়ে দুই ট্রাকে আট মেট্রিক টন ইলিশ ভারতে গেছে। সন্ধ্যায় বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে। এবারের দুর্গাপূজায় ভারতে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে রফতানির কথা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম