মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

লালমনিরহাট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৫

জাতীয় পার্টির পদ-পদবি অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেছেন পার্টির লালমনিরহাট জেলার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় লালমনিরহারট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে জেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে করেন। সেখানেই পোড়ানো হয় কুশপুত্তলিকা।

সমাবেশে বক্তারা মসিউর রহমান রাঙ্গার সমালোচনা করে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তকে স্বাগত জানান। তারা রাঙ্গার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বলেন, আবারও দরকার জাতীয় পার্টি সরকার।

কুশপুত্তলিকা দাহ করার সময় জাতীয় পার্টির লালমনিরহাট সদর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাড. মো. নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু, লালমনিরহাট জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. জাকির হোসেনসহ লালমনিরহাট জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
অবস্থান পাল্টালেন রাঙ্গা, বললেন ‘আর হাসির পাত্র হতে চাই না’
রাঙ্গা ও জিএম কাদেরের ভাতিজা আসিফের শোচনীয় পরাজয়ের নেপথ্যে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী