মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই দোকানিকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১৭:৩৩আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৭:৩৩

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে বাজার তদারকি অভিযানে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাহাট বাজার এলাকার দুই দোকানিকে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার সোনাহাট বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ তাল মিছরি ও ঘি বিক্রির অভিযোগে ভাই ভাই স্টোরের মালিক জামান উদ্দীনকে এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ও গুঁড়ো দুধ বিক্রির অপরাধে আবু হানিফ স্টোরের মালিক শুভ রানাকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবু বকর সিদ্দিক এবং ভূরুঙ্গামারী থানা পুলিশ সহযোগিতা করেছেন।

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি