‘সরকারের পতন না ঘটা পর্যন্ত বিএনপির আন্দোলন থামবে না’

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১৪:৪৯আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৬:৪১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের পতন না ঘটা পর্যন্ত আমাদের আন্দোলন কোনও বাধার মুখেই থামবে না।’

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জনসাধারণকে সঙ্গে নিয়েই আন্দোলন করছে। বিএনপির সব সংগ্রামের ইস্যু এবং কর্মসূচি যথেষ্ট গণসম্পৃক্ত ও জনস্বার্থ সংশ্লিষ্ট। বিএনপির নেতাকর্মী ও জনসাধারণকে আসতে সরকারি বাধা সত্ত্বেও চট্টগ্রামের মহাসমাবেশ সফল হয়েছে। আগামীকাল ময়মনসিংহে বিএনপির মহাসমাবেশের যে কর্মসূচি রয়েছে তা ভণ্ডুল করতে আওয়ামী লীগ তার আসল চেহারা নিয়ে বেরিয়েছে। তারা শহরের কৃষ্ণচূড়া চত্বরে আরেকটি সমাবেশের কর্মসূচি দিয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও  স্বৈরাচারী মনোভাবের পরিচয় বহন করে। আর এই অগণতান্ত্রিক কাজে রাষ্ট্রকে ব্যবহার করতে গিয়ে তারা পুরো রাষ্ট্রকেই অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। আমরা একা নই, এখন জাতীয় পার্টির প্রধান নেতৃত্বও বলছে, বর্তমান সরকার একনায়কতান্ত্রিক।’ 

তিনি আরও বলেন, ‘আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। নতুন করে ২৫ হাজার মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।’

জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশের সদস্য হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটা ভালো হয়েছে। এতে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে আরও বেশি করে আন্তর্জাতিক জবাবদিহি ও নজরদারির আওতায় এই শাসক শ্রেণিকে আসতে হচ্ছে। তবে এই ঘটনা দ্বারা মোটেই এটা প্রমাণ হয় না দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটেছে। বরং বাংলাদেশকে যারা ভোট দিয়েছেন, সেরকম অনেক দেশে গণতন্ত্রের চিহ্নমাত্র নেই।’

এ সময় বিএনপির জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।   

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান