পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ টাকা 

হিলি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ১৬:২৯আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৬:২৯

ক্রেতা সংকটে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে। একদিন আগেও যে পেঁয়াজ ৩৬ থেকে ৩৭ টাকায় বিক্রি হয়েছে, তা আজ (সোমবার) কমে ৩২ থেকে ৩৩ টাকা দরে বিক্রি হয়েছে। দাম কমতে শুরু করায় বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার মেহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, পূজার বন্ধের পর বন্দর দিয়ে আমদানি শুরুর পর থেকেই পেঁয়াজের দাম বাড়তি। আগে যে পেঁয়াজ ২২ টাকা কেজিতে বিক্রি হয়েছে তা দাম বেড়ে যাওয়ায় ৩৬ থেকে ৩৭ টাকায় বিক্রি হয়। এ কারণে বন্দর থেকে পেঁয়াজ কিনে ঢাকা-চট্টগ্রামের যেসব মোকামে পাঠাতাম তারা কেনা বন্ধ করে দেয়। একান্তই যাদের প্রয়োজন তারা এক-দুই ট্রাক করে পেঁয়াজ কিনেছে। বর্তমানে দাম কমতির দিকে রয়েছে। এতে করে মোকামগুলো থেকে ফের খোঁজ নিচ্ছে। অনেকে পেঁয়অজ পাঠাতে বলছেন। 

বন্দরের ব্যবসায়ী আইয়ুব আলী বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে চাহিদা মেটাতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে ভারতের ব্যাঙ্গালুরু অঞ্চলে বন্যার কারণে বেলোরি জাতের পেঁয়াজ বাজারে তেমনভাবে আসেনি। এতে করে ভারতের বাজারেই সরবরাহ কমের কারণে পেঁয়াজের দাম বাড়তি রয়েছে। এছাড়া ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের ক্ষেত্রে অনলাইন পদ্ধতি চালু হয়েছে। এতে ট্রাক কম আসছে। এছাড়া ট্রাক প্রতি অনলাইন ফি পণ্যের দামের সঙ্গে যুক্ত হচ্ছে। ভারতে বাড়তি দামে পেঁয়াজ আসার কারণে দেশের বাজারেও তার প্রভাব পড়ছে। এ কারণে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মোকামের চাহিদা কমেছে। চাহিদা কমার কারণে লোকসান এড়াতে স্বল্পলাভেই পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া গরমে পেঁয়াজ পচে নষ্ট হওয়ার আশঙ্কায় অনেকে কম দামেও তা বিক্রি করে দিচ্ছেন।

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। শনিবার বন্দর দিয়ে যেখানে ৩৩ ট্রাকে ৯১৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, সেখানে রবিবার ২৭টি ট্রাকে ৭৮৯ টন পেঁয়াজ এসেছে। 

 

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম