‘আগামী সংসদ নির্বাচন বর্তমান কমিশনের অধীনেই হবে’

লালমনিরহাট প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৭:৫২আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৭:৫৩

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই হবে। এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। বিএনপি অবাস্তব কথা বলে দেশের মানুষকে বিভ্রান্তের পাঁয়তারা করছে। এই ধরনের পাঁয়তারা গত নির্বাচনের আগেও করেছিল। আগামী নির্বাচন ঘিরেও তারা একই ধরনের ষড়যন্ত্র করছে। এই দেশের মানুষ তাদের ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে।’

লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে শনিবার (২২ অক্টোবর) সকালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলার উদ্বোধনী ম্যাচে লালমনিরহাট সদর উপজেলা দল কালীগঞ্জ উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য খেলাধুলা ও সাহিত্য-সঙ্গীত চর্চার পদক্ষেপ নিয়েছেন। সারা দেশের মানুষ আজ বাস্তবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট উপভোগ করছেন। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চল থেকে দেশের ফুটবল খেলার জন্য জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হচ্ছে। একদিন এই খেলোয়াড়রা বিশ্বকাপ খেলবে।’

লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, জাতীয় শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম