‘যুবকের ঘুষিতে’ বৃদ্ধের মৃত্যু, খবর পেয়ে মারা গেলেন বোনও

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ০০:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০০:৫৭

কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে এক যুবকের ঘুষিতে আবুল কালাম আজাদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বড় ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে ছোট বোন ছকিনা খাতুনও (৭২) মারা গেছেন।

বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদওয়ানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত যুবকের নাম আবু জুবায়ের (৩০)। সে রায়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে, পেশায় কাঠ ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে নিহত আবুল কালাম আজাদের ছেলে ও ইউনিয়নের গ্রাম পুলিশ আনিছুর তার প্রতিবেশী আবুল কাশেমের একটি আম গাছের ডাল কাটেন। কিন্তু গাছটি নিজেদের দাবি করে এ নিয়ে জুবায়ের ও তার বাবা দুলাল হোসেন আনিছুরদের সঙ্গে বিবাদে জড়ান। স্থানীয়রা এ নিয়ে উভয়পক্ষকে শান্ত করে পরবর্তী সময়ে বসে মিমাংসার কথা জানান। কিন্তু বুধবার রাত ৯টার দিকে জুবায়ের ও তারা বাবা দুলাল হোসেন দলবল নিয়ে আনিছুরদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে আবারও বিবাদে জড়ান। 

এসময় জুবায়ের বৃদ্ধ আবুল কালাম আজাদের বুকে কিল-ঘুষি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কালামের মৃত্যুর খবর শুনে তার ছোট বোন ছকিনা খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকেও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনার পর জুবায়ের ও তার বাবা দুলাল হোসেন দলবল নিয়ে পালিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদওয়ানুল হক বলেন, ‘সামান্য ঘটনাকে কেন্দ্র করে জুবায়ের ও তার বাবা দুলাল হোসেন দলবল নিয়ে হামলার করলে জুবায়েরের কিলঘুষিতে আবুল কালাম নামে এক বৃদ্ধ মারা যান বলে জেনেছি। এখবর শুনে তার ছোট বোনও মারা যান। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।’

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘সংঘটিত ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি