‘রংপুরে বিএনপির সমাবেশে যোগ দেবেন দিনাজপুরের ৬০ হাজার নেতাকর্মী’

দিনাজপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ১৯:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৯:৩৪

বিএনপির রংপুর বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে দিনাজপুর জেলার ১৩ থানার ২২ ইউনিটের প্রায় ৫০-৬০ হাজার নেতাকর্মী প্রস্তুত রয়েছেন। বাস, ট্রাক, মোটরসাইকেল ও পরিস্থিতি অনুযায়ী দরকার হলে পায়ে হেঁটে হলেও সমাবেশে যোগ দেবেন তারা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরের জেল রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এ কথা জানান।

তিনি বলেন, ‘বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। অনেকেই আগে থেকে সমাবেশ যোগদান করতে রংপুরে অবস্থান করতে রওনা হয়েছেন। আগামী ২৯ অক্টোবরের বিভাগীয় সমাবেশ আমরা যেকোনও মূল্যে সফল করবো।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল-ডাল, তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি দুর্নীতি, শাসন, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সাম্প্রতিক আন্দোলনে গুলিতে নেতাকর্মী হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আগামী শনিবার রংপুরে মহাসমাবেশ করবে দলটি। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ করেছে বিএনপি। এর ধারাবাহিকতায় বাকি বিভাগগুলোতেও মহাসমাবেশ করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, ‘খুলনায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে সরকার চেষ্টা চালিয়েছিল। সমাবেশ বাধাগ্রস্ত করতে সরকারের নির্দেশে আন্তজেলা রুটে গণপরিবহন বন্ধ করেছিল। সরকারের নির্দেশে এই ধর্মঘটে মানুষ চরম দুর্ভোগে পড়ে। সমাবেশে যাতে লোকসমাগম না হয় তার সব চেষ্টাই করে যাচ্ছে সরকার। গণপরিবহনে জনগণ তাদের অধিকার আদায়ে যেতে পারলো না ভেবে আজকে খুবই অনুধাবন করছি মাওলানা ভাসানীর সেই বিখ্যাত উক্তি ‘’কৃষকের যে ফসল ফলে না, তা ক্ষেতেই জ্বালিয়ে দাও’’।’

লিখিত বক্তব্যে আরও বলেন, ‘আওয়ামী শাসনে গণতন্ত্র নিরুদ্দেশ হয়ে যায়। শুরু হয় মহাপ্রতাপশালী আওয়ামী দুঃশাসন। তারা কোনোদিন বিরোধী দলকে বরদাশত করেনি। বিরোধী দলের ইতিবাচক সমালোচনাকে কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে মেনে নিতে পারেনি বরং তারা নির্যাতন-নিপীড়নের মাধ্যমে বিরোধী দলের মুখ বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে। তারা জনগণকে ভয় পায়। ইতিহাস সাক্ষ্য দেয়, আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে। এই কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড করার জন্য দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের