ইঁদুর মারার ওষুধের পাশে খাবার রেখে বিক্রি, জরিমানা

হিলি প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১৭:৫৫আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৭:৫৫

মূল্য তালিকা আপডেট না করা, খাবারের দোকানে বিস্কুট ও চানাচুরের সঙ্গে ইঁদুর মারার ওষুধ রেখে বিক্রি এবং বিড়িতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া ও হিলি বাজারে পৃথক অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। 

ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় মানবদেহের জন্য ক্ষতিকর কিছু খাবার ধ্বংস করা হয়েছে। 

তিনি আরও বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি বিড়ি ফ্যাক্টরিকে তাদের উৎপাদিত বিড়িতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে একটি খাবারের দোকানে বিস্কুট ও চানাচুরের সঙ্গে ইঁদুর মারার ওষুধ রাখা হয়। এই ঘটনায় ওই দোকানিকে আট হাজার টাকা জরিমানা ও দোকানের খাবারগুলো বিনষ্ট করা হয়। পরে হিলি বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাদের মূল্যতালিকা আপডেট না থাকায় ও নকল বিড়ি বিক্রি ও তার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মোট তিনটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান চলবে বলেও জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের