রংপুরে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে যুবককে পেটানোর অভিযোগ

রংপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ০৬:০১আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৬:২৯

রংপুরে ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে এক যুবককে উপর্যুপুরি নাকে-মুখে ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে। সেই যুবকের অভিযোগ, তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীরমুক্তিযোদ্ধার ছেলে। তার পরিচয় পাওয়ার পরও ট্রাফিক পুলিশের সেই সদস্য তাকে মারধর করেছেন।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর নগরীর ভাঙ্গা মসজিদ সংলগ্ন আজাদ হোমিও হলের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিষয়টি মিমাংসার জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে সমঝোতার চেষ্টাও করা হয়েছে। এমনকি বৈঠক শেষে পুলিশের পক্ষ থেকে বলাও হয়েছে, বিষয়টি মিমাংসা হয়ে গেছে। তবে আহত এই যুবক তা অস্বীকার করে ওই দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তার বিচার দাবি করেছেন।

হাসান আল মামুন নামের ওই যুবকের অভিযোগ, তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। এ ব্যাপারে দায়ী দুই পুলিশ কর্মকর্তার বিচারও দাবি করেন তিনি।

জানা গেছে,  রাত থেকে ১০টা পর্যন্ত আহত মামুন ও তার বাবা বীরমুক্তিযোদ্ধা মনসুর আহাম্মেদকে নিয়ে মেট্রোপলিটান পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রুদ্ধদ্বার বৈঠক করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা মৌখিক ভাবে জানান। তবে উপস্থিত সাংবাদিকদের কাছে কী সমঝোতা বা আলাপ হলো তা জানতে কোন পুলিশ কর্মকর্তাই রাজি হননি।

পরে রাত সাড়ে ১০ টার দিকে রংপুর মেট্রোপলিটান পুলিশের ডিসি ট্রাফিক মেনহাজুল আলমের সাথে তার সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে কথা কাটাকাটি হয়েছে।’ মারধরের ব্যাপারে জানতে চাইলে এ প্রতিনিধিকে তিনি বলেন, ‘বিষয়টি দেখে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।’

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টা ওই দুই ট্রাফিক পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।’ কোনও তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা এ ব্যাপারে পুলিশের কোনও কর্মকর্তাই কথা বলতে রাজি হননি।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী