আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি

হিলি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১৩:১৪আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৩:১৪

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও পেঁয়াজের দাম ২৩ টাকায় নেমেছে। একদিন আগে বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ২৫ থেকে ২৮ টাকা দরে বিক্রি হয়। বর্তমানে দাম কমে ২৩ থেকে ২৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আব্দুর রহমান বলেন, গত সপ্তাহে পেঁয়াজের আমদানি যেমন বাড়তি ছিল, তেমনি দামও কমতির দিকে ছিল। কিন্তু এই সপ্তাহের দ্বিতীয় দিন হঠাৎ করে পেঁয়াজের দাম আবারও বেড়ে যায়। অবশ্য দুই দিন পর সেই দাম আবারও কমতে শুরু করে। কমতে কমতে গত সপ্তাহে ২৩ টাকায় নেমেছিল। মাঝে কয়েক দিন বাড়ার পর আবারও পেঁয়াজের কেজি ২৩ টাকায় নেমেছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সম্প্রতি ভারতে নতুন করে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে করে সরবরাহ বাড়ায় ভারতের বাজারেই পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে। এছাড়া বর্তমানে বন্দর দিয়ে মৌসুমের শেষ পর্যায়ের পুরোনো পেঁয়াজগুলো আমদানি হচ্ছে, যার অধিকাংশ ছাল ওঠা। এ কারণে এসব পেঁয়াজের দাম কিছুটা কম রয়েছে। সেই সঙ্গে দেশের বাজারে দেশীয় নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এর ফলে দেশীয় পেঁয়াজের দাম কমতির দিকে রয়েছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আমদানির পরিমাণ কমতে শুরু করেছে। বন্দর দিয়ে বুধবার যেখানে ১৮টি ট্রাকে ৫১৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, সেখানে বৃহস্পতিবার বন্দর দিয়ে মাত্র আটটি ট্রাকে ২৩৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজ সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। শনিবার পুনরায় বন্দর দিয়ে আমদানি শুরু হবে।

/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম