গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সাইফুল ইসলাম (২৯), একই গ্রামের সাহিদ মিয়া (১৮),হায়দার আলী (২০), গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঝিলপাড়া গ্রামের ফারুক ও বকচর গ্রামের রতন (২৩)।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবি’র ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।
/এআর/








