বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ২ শিশুসন্তানের লাশ, বাবা ‘পলাতক’

দিনাজপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১২:২২আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৩:৩৫

দিনাজপুরের বিরল উপজেলায় দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো— বিরল পৌরসভার শংকরপুর ঘোড়ানীর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিমন (৭) ও ইমরান (৩)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। এ সময় কক্ষের বাইরে বিষের বোতল পড়ে ছিল। পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

রিমন ও ইমরানের দাদি আছিয়া খাতুন বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে আমার ছেলে ও দুই নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে আমার ছেলে কল করে বলে, নাতিদের যদি পেতে চাও তাহলে স্কুলে আসো। পরে সেখানে গিয়ে দুই নাতির লাশ দেখতে পাই।’

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, হত্যার শিকার দুই শিশুর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। 

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি