জারিফ পেলো জিপিএ-৫, বাবা বেঁচে থাকলে সবচেয়ে খুশি হতেন

তৈয়ব আলী সরকার, নীলফামারী
২৯ নভেম্বর ২০২২, ১৮:০৬আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৮:০৬

নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দেওয়া আব্দুল্লাহ মোক্তাদির জারিফ পেয়েছে জিপিএ-৫। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। 

জারিফ নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে ওই ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ভোররাতে জারিফের বাবা কিডনিজনিত রোগে মারা যান। ওই দিন তার বাংলা প্রথমপত্রের পরীক্ষা ছিল। একদিকে স্বজনরা নিয়েছিলেন লাশ দাফনের প্রস্তুতি, অন্যদিকে সেদিন পরীক্ষায় অংশ নিতে হয়েছিল জারিফকে। তবে বাবার মৃত্যুতে তাকে ভেঙে পড়তে দেয়নি সহপাঠী আর শিক্ষকরা। পরীক্ষা শেষ করে বাবার লাশ দাফন করে জারিফ। পরে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসনের নজরে আসে।

এরপর ১৮ সেপ্টেম্বর জারিফের বাড়িতে যান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় ভবিষ্যতে তাকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জারিফের মা জোলেখা খাতুন বলেন, ‌‘আমার ছেলে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। অনেক খুশি হয়েছি। স্বামীকে হারিয়ে চোখেমুখে অন্ধকার দেখছি। আজ তার বাবা বেঁচে থাকলে সবচেয়ে খুশি হতেন। আল্লাহ যেন আমার জারিফকে আলোকিত মানুষ করে— সবাই দোয়া করবেন।’

গোড়গ্রাম ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) অলিয়ার রহমান বলেন, ‘জারিফ আর আমার ছেলে আরাফাত একে-অপরের বন্ধু। দুজনের মধ্যে জারিফ লেখাপড়ায় অনেক ভালো। দোয়া করি, ছেলেটা অনেক বড় হোক।’ 

নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘জারিফের ফল দেখে বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকসহ সবাই আনন্দিত এবং গর্বিত। আমি তার সফলতা কামনা করছি।’

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ‘জারিফ মেধাবী ছাত্র। সে ভবিষ্যতে পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবে। যেকোনো সহযোগিতায় আমি তার পাশে থাকবো।’

 

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম