মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের

হিলি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১২:০৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১২:১৩

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মোটরসাইকেলে বিআরটিসি বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে সোহেল রানা (৩৮) এবং একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে সেলিনা বেগম (২৮)।

স্থানীয়রা জানান, সকালে নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসে বিআরটিসির রংপুরগামী একটি যাত্রীবাহী বাস। ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল চালক সোহেল ও আরোহী সেলিনা। দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা স্বামী-স্ত্রী কিনা জানা যায়নি। তাদের কাছ থেকে নগদ এক লাখ আট হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি