প্রতীক বরাদ্দ দিয়েই রিটার্নিং কর্মকর্তা বললেন, ‘অনিয়ম বরদাশত করা হবে না’

রংপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ১৭:৪৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৭:৪৭

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মাঝে শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা যুগ্ম সচিব আবদুল বাতেন আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের ঘোষণা দিয়ে প্রার্থীদের কাছে প্রতীক বরাদ্দের কাগজ তুলে দেন।

আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, জাসদ প্রার্থী শফিয়ার রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালসহ ৯ মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় রিটার্নিং কর্মকর্তা আবদুল মতিন সব প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচনি প্রচারণা চালানোর অনুরোধ জানান। তিনি বলেন, নির্বাচনে কোনও ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। শুক্রবার থেকে ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি টিম আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি-না তা পর্যবেক্ষণ করবেন। নির্বাচনে কোনও প্রার্থী মিছিল বা শোডাউন করতে পারবে না। করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে তার প্রার্থিতাও বাতিল হতে পারে।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, কোনও প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ কোনও প্রার্থীর কোনও অভিযোগ থাকলে তা প্রমাণসহ লিখিত আকারে তার কাছে জমা দিতে হবে। অন্যথায় সেই অভিযোগ গ্রহণ করা হবে না। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিনসহ ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ পেয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নগরীর ঐতিহ্যবাহী মসজিদ কেরামতিয়া জামে মসজিদে নফল নামাজ আদায় করে নগরীর দর্শনা এলাকায় জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন। এরপর নগরীর লালবাগ এলাকায় তার অস্থায়ী নির্বাচন কার্যালয়ে নির্বাচনি ইশতেহার পাঠ করেন। ২৮ দফার সংবলিত ইশতেহারে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা ইভিএম মেশিনে যেহেতু সব কেন্দ্রেই ভোটগ্রহণ করা হবে- সে কারণে ভোটারদের ইভিএমে ভোট দানে প্রশিক্ষণ দেওয়ার দাবি জানান। 

আওয়ামী লীগ মেয়র প্রার্থী হোসনে আরা ডালিয়া নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর ডিসির মোড়ে জাতীর জনক বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। দুপুর সাড়ে ১২টায় নগরীর বেতপট্টির মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৯ দফা সংবলিত ইশতেহার পাঠ করেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী