রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে পণ্যের দাম কমতে পারে: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৫:৪১

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ডলারের ভ্যালু যতদিন পর্যন্ত ঠিক হবে না, ততদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে না। পণ্যের দামে ঊর্ধ্বগতির প্রভাব থাকবেই। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে এসব পণ্যের দাম কমতে পারে।’

বুধবার (১৪ ডিসেম্বর) রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘শীতে এবার বিভিন্ন ধরনের শাক-সবজি, এমনকি পেঁয়াজের দামও অনেক কমেছে। তবে যেসব পণ্য আমদানি করতে হয়—বিশেষ করে ডাল, তেল, চিনি—এসব পণ্য গ্লোবাল মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে, সেই দাম কমার সম্ভাবনার কথা বলা মুশকিল। বিশ্ববাজারে এসব পণ্যের দাম কখনও কমছে আবার কখনও বেড়ে যাচ্ছে। এটা ঠিক হতে আরও সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবির মাধ্যমে আমাদের বিভিন্ন পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাজপথে কেউ কাউকে উঠায় দেবে, সেটা সম্ভব না। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে। অরাজকতা করে কোনও লাভ হবে না।’

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, এটাই নগরবাসীর আশা। আমিও তাই মনে করি, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক, রংপুরের উন্নয়ন হোক এটাই আমার আশা।’

/এসএইচ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের