উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা, ডিসেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহের শঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১৮:৫৩ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৮:৫৩

অগ্রহায়ণের শেষে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে উত্তরাঞ্চলে। বুধবার দিবাগত রাত থেকে তাপমাত্রা হ্রাস আর কুয়াশা বাড়তে থাকায় পৌষে জেঁকে বসার বার্তা দিচ্ছে শীত। বিশেষ করে চরাঞ্চলে শীতের তীব্রতা বেশি বলে জানা গেছে।

এ অবস্থায় চলতি মাসের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিন মিয়া। আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে তুহিন মিয়া বলেন, ‘চলতি মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু কিংবা মাঝারি তীব্রতায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’

শীতের তীব্রতা বাড়তে পারে জানিয়ে তুহিন মিয়া আরও বলেন, ‘বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও হ্রাস পেয়ে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।’

এদিকে, শীতের তীব্রতা বাড়ায় সকালে কাজে বের হতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষজন। বৃহস্পতিবার সকাল ১০টার পর সূর্যের দেখা মিলেছে। দুপুর গড়াতেই আবারও মেঘ ও কুয়াশাচ্ছন্ন আকাশে যেন সন্ধ্যা নেমে আসার উপক্রম। ঠান্ডা বাড়ায় কাপড়ের দোকানগুলোতে শীতের পোশাক কেনার চাহিদা বেড়েছে। ইলেকট্রনিকস দোকানগুলোতে বেড়েছে পানি গরম করা ইলেকট্রিক ক্যাটলি, জগ ও গ্রিজারের চাহিদা। শীতে বিভিন্ন উপজেলার মোড়ে মোড়ে বসেছে শীতকালীন পিঠার দোকান। সন্ধ্যা হতেই এসব দোকানে ভিড় করছেন পিঠাপ্রেমীরা।

তবে শীত মোকাবিলায় দুর্গত মানুষের সহায়তার প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। আসন্ন শীতে জেলার গরিব ও দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৮ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত এসব কম্বল ইতোমধ্যে জেলার ৯ উপজেলায় উপ-বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থা শাখা।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘শীত বাড়ছে। শীত মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে শীতার্তদের জন্য কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এরপরও কোথাও কোনও শীতার্তের খবর পাওয়া গেলে আমরা তাদের শীতবস্ত্রের ব্যবস্থা করবো।’

/এএম/
সম্পর্কিত
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!