মাটির নিচে মিললো ৩০১ কেজি ওজনের মূর্তি

দিনাজপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২২, ২২:৫৮ আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২২:৫৮

দিনাজপুরের ফুলবাড়ীতে কর্মসৃজন প্রকল্পের মাটি খোঁড়ার সময় ৩০১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। মূর্তিটি উদ্ধার করে ক্যাম্পে নিয়েছে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আলমগীর কবির। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার দক্ষিণ আমড়া মাঠে ৪০ দিনের কর্মসৃজন কাজ করার সময় ওই এলাকার বাসিন্দা মোকসেদুল ইসলাম মাটি খনন করতে গিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পান। বিষয়টি ওই ব্যক্তি আমড়া সীমান্ত ফাঁড়িতে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানকে জানান। পরে বিজিবির একটি টিম ঘটনাস্থলে গিয়ে পূর্ণাঙ্গ মূর্তি উদ্ধার করে। ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন আমড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ৩০০/৭-এস থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, আমড়া সীমান্তের আদিবাসী পাড়ার দক্ষিণ পাশে ৪০ দিনের কর্মসৃজন কাজ করার সময় একটি উঁচু ঢিপি থেকে মাটি খুঁড়তে গিয়ে তারা ওই মূর্তি দেখতে পায়। পরে বিষয়টি তাকে জানালে, তিনি খবর পেয়ে বিজিবি এবং পুলিশ সদস্যকে জানান।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম