দিনাজপুরে হাসপাতালে আগুন, চিকিৎসকদের তৎপরতায় রক্ষা পেলেন রোগীরা

দিনাজপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ০০:৫৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০০:৫৮

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একটি ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাইনি বিভাগের ওই ওয়ার্ডে ৭৩টি বেড ছিল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ঘটনার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা আগুন নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নেন। দ্রুত রোগীদের ওই ওয়ার্ড থেকে সরিয়ে নেন। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান রোগীরা।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক নবিউর রহমান বলেন, রাতে রোগীর স্বজনরা পানি গরম করার জন্য ওয়াটারহিটার ব্যবহার করেন। সেখান থেকে আগুনের সূত্রপাত। ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন এবং রোগীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেন। তাদের এই বুদ্ধিমত্তার জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। পরবর্তীতে এমন ঘটনা যেন না ঘটে সেজন্য এই জাতীয় ইলেকট্রনিকস সরঞ্জাম ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালের গাইনি ওয়ার্ডে আসি। ততক্ষণে এখানে দায়িত্বরতরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেছেন। তবে কিছু ধোঁয়া ছিল যেগুলো আমরা পরিষ্কার করেছি। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে কর্তব্যরত চিকিৎসকদের সচেতনতার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

/এএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের