রংপুর সিটি নির্বাচন

ইভিএমে ত্রুটি, ৩০ মিনিট অপেক্ষার পর ভোট দিলেন জাপার মেয়র প্রার্থী

রংপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ১০:৩০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১১:২৮

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। শীত উপেক্ষা করে কেন্দ্রে আসছেন ভোটাররা। সকাল সোয়া ৯টার দিকে নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

এর আগে তিনি ৮টা ৫০ মিনিটে ভোট দেওয়ার জন্য কক্ষে ঢুকলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটি দেখা দেয়। ভোট দিতে না পেরে ভোট কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে গিয়ে দেখি ইভিএম হ্যাং হয়েছে। এই যদি ইভিএমের অবস্থা হয়, তাহলে মানুষ ভোট দেবে কীভাবে? আমরা প্রথম থেকে ইভিএম সচল রাখতে বলেছিলাম, কিন্তু রিটার্নিং অফিসার কথা শোনেননি। এই মেশিনে যে সমস্যা তা আজ প্রমাণ হয়েছে।’

এরপর ভোট কেন্দ্রের সামনে অপেক্ষা করছিলেন মোস্তাফিজার রহমান। আধা ঘণ্টা পর ইভিএম সচল হলে কেন্দ্রের লোকজন তাকে ডেকে নিয়ে যান। ৯টা ২০ মিনিটে ভোট দিয়ে বেরিয়ে মোস্তাফিজার রহমান বলেন, ‘জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। গত মেয়াদে রংপুরের মানুষ আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। এই পাঁচ বছরে রংপুরে যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়নে এবারও বিপুল ভোটে বিজয়ী হবো।’

ইভিএমে ত্রুটির বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘দ্রুতই মেশিন ঠিক করা হয়েছে। একটি কক্ষে সমস্যা হয়েছে, সবগুলোতে সমস্যা নেই।’

ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার সরিফুল ইসলাম বলেন, ‘ইভিএমে সামান্য সমস্যা হয়েছিলো, ঠিক হয়ে গেছে।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট প্রার্থী ২৫১ জন। এদের মধ্যে ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১১টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০২ বাকি দুই লাখ ১৪ হাজার ৪৬৯ জন নারী। ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। মোট ওয়ার্ড ৩৩টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

মেয়র পদে প্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (বর্তমান মেয়র), আওয়ামী লীগের বিদ্রোহী লতিফুর রহমান মিলন (দল থেকে বহিষ্কৃত), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, জাসদের শফিউর রহমান, জাকের পার্টির আশরাফুল ইসলাম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান, খেলাফতে মজলিসের তৌহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের