চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

হিলি প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মফিজার রহমান (৬০) নামে এক চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত ১২টায় হিলির জামতুলী মিশন এলাকায় এই ঘটনা ঘটে। মফিজার রহমান হিলির মুহাড়াপাড়া এলাকার মৃত আজিজার রহমান।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম বাংলা ট্রিবিউনকে জানান, রাতে হিলি থেকে দুই জন যাত্রী নিয়ে মনসাপুরের দিকে রওনা দেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক মফিজার। হাকিমপুর (হিলি) পৌরসভার জামতুলী মিশন এলাকায় পৌঁছালে তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে ছদ্মবেশী যাত্রীর। পরে স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশা জব্দ করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ছুরিকাহত অবস্থায় মফিজারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম