গাইবান্ধা-৫ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

গাইবান্ধা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৩, ১৭:০৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭:০৬

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ১৪৫টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে এখন গণনা চলছে। 

ভোটের ফলাফল জানতে কেন্দ্রগুলোতে ভিড় করছেন প্রার্থীদের কর্মী-সমর্থক ও ভোটারসহ সাধারণ মানুষ। ফলাফলে কে হাসবেন শেষ হাসি, তা নিয়ে চলছে বিশ্লেষণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন ও জাতীয় পার্টির প্রার্থী এএইচএম গোলাম শহিদ রঞ্জু।

ভোটগ্রহণ শেষে গোলাম শহিদ বলেন, ‘প্রশাসনের কঠোর নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোট হয়েছে। তবে কিছু কিছু কেন্দ্রে ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকরা প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। কেন্দ্রগুলোতে ভোটের যে ফলাফল তাতেও প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা হলে লাঙলের জয় সুনিশ্চিত।’

সুষ্ঠুভাবে উপ-নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনসহ ভোটের মাঠে দায়িত্বরত সবাইকে সাধুবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন।

তিনি বলেন, ‘সবার আন্তরিকতায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দিনভর সাঘাটা ফুলছড়ির মানুষ নৌকা প্রতীকেই ভোট দিয়েছেন। এ কারণে ফলাফলে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।’

বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

তিনি বলেন, ‘১৪৫টি কেন্দ্রের মধ্যে কয়েকটি ছাড়া নির্ধারিত সময় সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন চলাকালে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে মোট ভোটার ছিল তিন লাখ ৩৯ হাজার চার জন। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে। ১৪৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৩৫ শতাংশ। ভোটগ্রহণ শেষে নিজ নিজ কেন্দ্রেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এরপর সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হবে দুই উপজেলা পরিষদের ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে।’

গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৪ জন। গেলো বছরের ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। এরপর গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এরপর ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। অনিয়মের সঙ্গে ১১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয় ইসি। 

নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে সক্রিয় আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী (জাপা) এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙ্গল)। তবে ভোটের মাঠে প্রচারণায় দেখা যায়নি বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমানকে (ট্রাক)। গত ২৫ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) গত ২৫ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম