নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ১৯:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯:৩৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আন্তর্জাতিক পণ্যের দাম যখন আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ হয়, সেখানে আমাদের কিছু করার থাকে না। তারপরও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে।’

শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ও পারুল ইউনিয়ন পরিষদ চত্বরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘যদিও গ্যাসের দামসহ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, তারপরও গ্লোবাল কনসেপ্টে আমরা অনেক ভালো আছি।’

তিনি আরও বলেন, ‘আসছে রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য কাজ করছে সরকার। দাম যাতে স্থিতিশীল থাকে সেজন্য গত ৪ জানুয়ারি টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেই মিটিং থেকে এলসি চালুর বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে। দেশ ও দেশের মানুষের ভালোর জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তার এই পরিশ্রমের কথা চিন্তা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এজন্য দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’

দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা সামছুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ। এর আগে বাণিজ্যমন্ত্রী সকালে তার নিজ নির্বাচনি এলাকার পীরগাছা ও কাউনিয়া উপজেলায় নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

/এসএইচ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম