পাসপোর্ট করতে কক্সবাজার থেকে কুড়িগ্রাম গেলেন ২ রোহিঙ্গা তরুণী

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৩, ১৬:১৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৬:১৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করার জন্য কুড়িগ্রামে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক দুজন হলেন- মোছা. হাসিনা আক্তার বেবি (১৮)। তিনি বালুখা‌লি ২৭ নং রো‌হিঙ্গা ক্যাম্পের ব্লক-৯ এর বাসিন্দা। তার বাবার নাম তৈয়ব ও মা‌য়ের নাম আরফা বেগম। অপরজনের নাম মোছা. খুরশিদা। তিনি একই ক্যাম্পের ব্লক ডি-এর বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ আহমদ ও মা‌য়ের নাম সৈয়দা খাতুন।

কুড়িগ্রাম জেলা আঞ্চলিক পাস‌পোর্ট অফিস সূত্র জানায়, এর মধ্যে হাসিনা আক্তার নাম অপরিবর্তিত রেখে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারী পাড়া বা‌লিয়ামারী গ্রামের ঠিকানা ব্যবহার ক‌রে পাস‌পো‌র্টের আবেদন করেছিলেন। আর খু‌রশিদা আক্তার নাম পরিবর্তন ক‌রে আজেদা আক্তার নামে পাস‌পো‌র্টের আবেদন করেছিলেন। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের ঠিকানা ব্যবহার করেছেন। তা‌দের উভ‌য়ের জন্ম নিবন্ধন সনদ নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া।

কুড়িগ্রাম আঞ্চলিক পাস‌পোর্ট অফিসের উপসহকারী পরিচালক ক‌বির হো‌সেন বলেন, ওই দুই তরুণী পাস‌পো‌র্টের আবেদন জমা দিয়েছিলেন। ছবি তোলার সময় তা‌দের চেহারা ও কথাবার্তা শুনে আমা‌দের সন্দেহ হয়। তারা ভালো ক‌রে বাংলা বল‌তে পারছিলেন না। বাংলা লিখ‌তে দিলেও তারা তা পারছিলেন না। তখন জিজ্ঞাসাবাদে তারা ‌নি‌জে‌দের রো‌হিঙ্গা বলে স্বীকার করেন। এরপর পুলিশে খবর দিলে পুলিশ তা‌দের নিজ হেফাজতে নেয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, আটক দুই তরুণী‌কে জেলা পুলিশের ডিএস‌বি শাখায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তা‌দের বিষ‌য়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বিষয়‌টি নি‌য়ে পর্যা‌লোচনা করছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
পাকিস্তান কী অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে  
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী