ভাড়াটে খুনি দিয়ে ভাতিজাকে খুন করান সাইফুল

পঞ্চগড় প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ০১:৫৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০১:৫৮

জমি সংক্রান্ত বিরোধের জেরে ১০ হাজার টাকায় দুজন ভাড়াটে খুনিকে দিয়ে ভাতিজা কামরুল ইসলামকে (৩৫) হত্যা করান চাচা সাইফুল ইসলাম। তার পরিকল্পনা অনুযায়ী দিদার আলী ও নজিবুল হক কামরুলকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

সোমবার (৩০ জানুয়ারি) পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় রহস্য উদঘাটন করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, কামরুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের যোগীগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। গত ২৩ জানুয়ারি কামরুল নিখোঁজ হন। তার ছোট ভাই কাবুল হোসেন ২৫ জানুয়ারি দুপুরে তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির তিন ঘণ্টার মধ্যেই তেঁতুলিয়া থানা পুলিশ কামরুলের মৃতদেহ উদ্ধার করে। তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর ধারে একটি চা বাগানের নালা থেকে উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া আলামতের সূত্র ধরে তেঁতুলিয়া মডেল থানার একটি টিম একই উপজেলার গরিয়াগছ গ্রামের সরদার আলীর ছেলে দিদার আলীকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই করে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে। পরে পুলিশ মূল পরিকল্পনাকারী কামরুলের চাচা তেঁতুলিয়া উপজেলার যোগীগছ গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলামকে আটক করে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, কামরুলের চাচা সাইফুল ইসলাম একই এলাকার সপিজদ্দীনের ছেলে নজিবুল হক ও দিদার আলীকে ১০ হাজার টাকায় ভাড়া করেন। জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ভাতিজা কামরুলের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি। সে অনুযায়ী গত ২৩ জানুয়ারি রাতে কৌশলে কামরুলকে ডেকে আনেন তিনি।  হত্যাকাণ্ডের জড়িত নজিবুল হক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল লতিফসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, কামরুল হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ জানুয়ারি নিহতের বাবা আব্দুল জব্বার বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের জনের নামে তেতুঁলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের