মালিকের ১০ লাখ টাকা নিয়ে উধাও বেকারির ম্যানেজার

নীলফামারী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১০

নীলফামারীর পৌর মার্কেটের সামনে জামান আর্কেড শপিং কমপ্লেক্সের আশা বেকারির ম্যানেজার মো. আনিছুর রহমানের (৪৮) বিরুদ্ধে ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ধনতলা পশ্চিম বিড়াবাড়ি এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় নীলফামারী সদর থানায় বেকারির স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, মো. আনিছুর রহমান আশা বেকারিতে প্রায় দুই বছর ধরে ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি মালিকের কাছে বিশ্বস্ততা অর্জন করেছেন। এই সুযোগে দোকানে বিভিন্ন মালামাল বিক্রি করে টাকা আত্মসাৎ করতে থাকেন। বেকারির মালিক আশরাফুল ইসলাম গত ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দোকানের হিসাব চাইলে হিসাব দিতে অপারগতা প্রকাশ করেন ম্যানেজার। পর দিন শনিবার আনুমানিক দুপুরের দিকে দোকানের ক্যাশে থাকা দুই লাখ টাকা চুরি করে এবং নিজ নামে বিভিন্ন এনজিও থেকে ঋণ ও মানুষের কাছ থেকে টাকা ধার করে পালিয়ে যান।

মালিক আশরাফুল ইসলাম দাবি করেন, সরল বিশ্বাসে তার কাছে ব্যবসার দায়িত্ব প্রদান করি এবং আমার সৈয়দপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সব কার্যক্রম পরিচালনা করে থাকে। দুর্বলতার সুযোগ নিয়ে দোকানের মালামাল বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে। এ ছাড়াও আমার অজান্তে স্থানীয় এনজিও থেকে নিজ নামে মিথ্যা কাগজ দেখিয়ে লাখ লাখ টাকা ঋণ নিয়েছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ