নৌকা রিজার্ভ করে ইয়াবা নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি দিচ্ছিলেন ইউপি সদস্য

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৩

দীর্ঘদিন থেকে ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেনের (৫০) বিরুদ্ধে। ইউপি সদস্য পদের আড়ালে সীমান্ত পথে মাদক পাচারসহ কেনাবেচা তার মূল ব্যবসা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রৌমারী থেকে নৌকা রিজার্ভ করে ইয়াবা নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে কুড়িগ্রাম আসছিলেন তিনি। কিন্তু পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে সে খবর আগে থেকে ছিল। ফলে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ঘাটে পৌঁছার আগেই ডিবি পুলিশের জালে ধরা পড়েন। সঙ্গে উদ্ধার হয় ১৯২ পিস ইয়াবা।

দুপুরে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট ঘাট থেকে ওই ইউপি সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকির হোসেন রৌমারীর দাঁতভাঙা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। তার বাড়ি একই ইউনিয়নের সীমান্ত ঘেঁষা চর কাউয়ারচর (বাঘেরহাট) গ্রামে। তার বিরুদ্ধে মাদক চোরাকারবারে তারই সহযোগীকে গুম সহ হত্যার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়াও সীমান্ত পথে মাদক চোরাচালানসহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভারতের আসাম হয়ে রৌমারীর ধর্মপুর সীমান্ত পথে মাদক চোরাচালানের যে নতুন রুট, তার অন্যতম প্রধান মাদক কারবারিও এই ইউপি সদস্য।

দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘জাকির দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে। তার মাদক ব্যবসার কথা এলাকায় অনেকেই জানে। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও হত্যার অভিযোগে মামলাও রয়েছে।’

এদিকে মাদক চোরাকারবারের অভিযোগ থাকায় জাকির হোসেনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, ‘গ্রেফতার জাকির হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতে পাঠানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক