বিচারকের বিরুদ্ধে স্ত্রীর মামলা, আদালতে জামিনের কপি জমা

রংপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০২৩, ১৬:২৪আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৬:২৪

চিকিৎসক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হয়ে হাইকোর্ট থেকে নেওয়া চার সপ্তাহের জামিনের কাগজ জমা দিয়েছেন আসামি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবাংসু কুমার সরকার। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১টায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মোস্তফা কামালের আদালতে হাজির হন তিনি।

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ এপিপি হুমায়ুন রশীদ চৌধুরী জানান, রংপুরের আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাকালে (বর্তমানে ঠাকুরগাঁওয়ে কর্মরত) দেবাংসু সরকার প্রাইভেটকার কেনার জন্য তার চিকিৎসক স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে নির্যাতন করে গুরুতর আহত করেন। এ ঘটনায় চিকিৎসক নিজেই বাদী হয়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করে। ওই মামলায় বিচারক আসামি দেবাংসু সরকার ও তার বাবা সুধাংসু কুমারের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

তিনি আরও জানান, পরে দুই আসামি হাইকোর্টে হাজির হয়ে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। আজ দুই আসামি রংপুরের নারী ও শিশু নির্যাতন আদালত-১ এর বিচারকের কাছে হাজির হয়ে হাইকোর্টের আদেশনামা জমা দেন। আদালত তার জামিনের আদেশ গ্রহণ করেন। হাইকোর্টের দেওয়া চার সপ্তাহের জামিন শেষ হলে অবশ্যই তাকে আবার এই আদালতে হাজির হতে হবে। এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে আসামির সাজাও হবে এবং চাকরিও যাবে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি