ট্রাকের ধাক্কায় মায়ের মৃত্যু, বেঁচে আছে কোলে থাকা শিশুসন্তান

গাইবান্ধা প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ০৫:১৬আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৫:১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় তুবা আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা শিশুসন্তান গুরুতর আহত হয়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে পৌর শহরের চতুরঙ্গ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তারের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামে। শাম্মী আক্তার সেনাবাহিনীতে কর্মরত স্বপ্নীল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে শাম্মী আক্তার তার শিশুসন্তানকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক দ্রুতগতিতে এসে শাম্মীকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই শাম্মীর মৃত্যু এবং কোলে থাকা শিশুসন্তান আহত হয়। পরে আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মায়ের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা এসে মরদেহ বাড়ি নিয়ে যান। আহত তার দেড় বছরের শিশুসন্তানের চিকিৎসা চলছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি