আহমদিয়াদের ওপর হামলায় আরও ৩ মামলা, বিশেষ পয়েন্টে পুলিশ-র‍্যাব মোতায়েন

পঞ্চগড় প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ১৭:৪৫আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৭:৫৪

পঞ্চগড়ের শহরতলীর আহমদনগরে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে হওয়া হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনটি মামলা করা হয়েছে। এ নিয়ে মোট ১৬টি মামলা হলো। এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত ১১/১২ হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় আরও আট জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে ১৭৩ জনকে গ্রেফতার করা হলো।

জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ও র‌্যাবের অভিযান চলমান রয়েছে। ভিডিও, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারীদের গ্রেফতার করা হচ্ছে। কোনও নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না। শুক্রবার জুমার নামাজ তাই শহরে ও কাদিয়ানি সম্প্রদায়ের আবাসস্থলের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কাদিয়ানিদের দুটি মসজিদের আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এদিকে, শুক্রবার নামাজের পর পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক, সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়াসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকায় টহল দেন। এ সময় তারা শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

প্রসঙ্গত, পঞ্চগড় শহরের আহমদনগর এলাকায় আহমদিয়া জামাতের তিন দিনব্যাপী জলসা বন্ধের দাবিতে গত শুক্রবার দুপুরে জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করা হয়। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা শহরের চৌরঙ্গী মোড়ে সমবেত হন। সেখান থেকে মিছিল নিয়ে করতোয়া সেতুর দিকে যেতে চাইলে পুলিশ তাদের থামিয়ে দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছড়িয়ে-ছিটিয়ে শহরের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর চৌরঙ্গী মোড়সংলগ্ন সিনেমা হল সড়ক থেকে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। ধাওয়া দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এরপর বিক্ষোভকারীরা আহমদনগর এলাকায় গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে হামলা ও সংঘর্ষ। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ, বিজিবি ও র‍্যাব। এ ঘটনায় দুজন নিহত ও পুলিশসহ শতাধিক মানুষজন আহত হন।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম