লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা খুন, আটক ১

লালমনিরহাট প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ০৩:০৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৩:০৬

লালমনিরহাটে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মুসা ছোটনকে (৩২) ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার আনোয়ার হোসেনের ছেলে আকিত হোসেন পলাশকে (২২) আটক করেছে পুলিশ। নিহত আবু মুসা ছোটন ভোটমারী ইউনিয়নের হাজীর স্কুল এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসূল এসব নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৪ এপ্রিল) ইফতারের পর আবু মুসা ছোটন স্থানীয় বাজারে এক দোকানের সামনে গল্প করছিলেন। এ সময় প্রতিবেশী চাচাতো ভাই আকিত হোসেন পলাশ তাকে জরুরি কথা আছে বলে ডেকে নেয়। পরে পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ ছুরিকাঘাত করে ছোটনকে। ছোটনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোটনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শান্তি চাই।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসূল বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে চাচাতো ভাই আকিত হোসেন পলাশ ছাত্রলীগ নেতা আবু মুসা ছোটনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতাকে পলাশকে আটক করে। ছোটনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।’

 

/এসপি/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম