যমুনা টেলিভিশনের সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রংপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১৪:৪৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৫:১৮

যমুনা টেলিভিশনে অনুসন্ধানমূলক খবর প্রচারের জেরে ওই টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাযহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু বাদী হয়ে মামলাটি করেছেন। 

মামলার অপর দুই আসামি হলেন- নূর মোহাম্মদ ও রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি।

বুধবার (৫ এপ্রিল) রংপুর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদের আদালতে মামলা করার পর বিচারক মামলাটি তদন্তের জন্য রংপুরের পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল রাত ৯টায় যমুনা টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম সিনে কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে ভূমিদস্যু আখ্যায়িত করে সরকারি দলের নামে সন্ত্রাসী বাহিনী তৈরি ও সাধারণ মানুষকে হয়রানি এবং মাদকের কারবারসহ তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার হয়। প্রচারিত সংবাদের মাধ্যমে আসামিরা কাউন্সিলর শিপলুর মানহানি, সুনাম ক্ষুণ্ন করার চেষ্টার সঙ্গে বর্তমান সরকারকে জনবিচ্ছিন্ন করতে অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপুল বলেন, ‘যমুনা টেলিভিশনে আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদে তুলে ধরা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বরং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যমূলক এই সংবাদ প্রচার করা হয়েছে। এ কারণে বুধবার দুপুরে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছি।’

এদিকে বাদী পক্ষের আইনজীবী এসএম মাহামুদুল হক সেলিম ও পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন তালুকদার জানান, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪-এর ২, ২৫ এর-২, ২৭-এর ২, ২৯-এর ১ এবং ৩১-এর ২ ধারায় অভিযোগটি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ ব্যাপারে যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাযহার মান্নান অভিযোগ করে বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধের উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম সিনে সড়ক ও ও জনপথ বিভাগের জমি জালিয়াতির মামলায় এক বছর সাজাপ্রাপ্ত শিপলুর নেতৃত্বে তার ক্যাডাররা জমি দখল, মাদক সাম্রাজ্য গড়ে তোলাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণসহ প্রতিবেদন করায় এই মামলা করা হয়েছে।’

এদিকে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

/আরআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী